বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঈদ কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ

সংবাদের আলো ডেস্ক: পরিবার-স্বজনদের সাথে কাটানো ঈদের দিনগুলো। এখন সময় কাজে ফেরার। টানা ছুটির শেষের দিনগুলোতে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষেরা।

আজ বৃহস্পতিবার (১২ জুন) ভোর থেকেই রাজধানীমুখী মানুষের কিছুটা চাপ লক্ষ্য করা যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে।

চট্টগ্রাম, সিলেট, খুলনা থেকে যাত্রীরা ঢাকায় প্রবেশ করেন। তারা জানান, ঝক্কি-ঝামেলা ছাড়াই এবারের ঈদ পার করতে পেরেছেন। রেলে কালোবাজারি না থাকায় দুর্ভোগ কমেছে বলেও জানান যাত্রীরা।

অনেকে ঢাকায় ঈদ উদযাপন করতে এসেছিলেন, তারাও ফিরে যাচ্ছেন নিজ কর্মস্থলে। টানা ছুটির অষ্টম দিনেও বিপুল সংখ্যক মানুষকে রাজধানী ছাড়তে দেখা যায়।

এবারের ঈদে দীর্ঘ ছুটি (টানা ১০ দিন) থাকায় স্বস্তিতে বাড়ি যায় কর্মজীবীরা। ঈদ শেষে ধীরে ধীরে ফিরছেন তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়