বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ট্রেনে ঈদযাত্রা: কমলাপুরে উপচে পড়া ভিড়

সংবাদের আলো ডেস্ক: পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে রাজধানীর হাজারও মানুষ। স্বস্তিদায়ক যাত্রার আশায় ভিড় করছেন কমলাপুর রেলস্টেশনে।

বৃহস্পতিবার (৫ মে) সরেজমিন প্রায় প্রতিটি ট্রেনেই উপচে পড়া ভিড় দেখা গেছে। এমনকি ছাদেও চেপে বসেছেন অনেক মানুষ।

যাত্রীদের অভিযোগ, সিট বা ধারণ ক্ষমতার অতিরিক্ত টিকিট বিক্রি করেছে অনলাইন ও স্ট্যান্ডিং হিসেবে। এতেই ভোগান্তির শিকার অসংখ্য মানুষ।

ট্রেনে দাঁড়িয়ে থাকা মানুষের চাপে, ট্রেনের দরজা ধরে ও ছাদে চেপে ঈদযাত্রা করতে বাধ্য হয়েছে অনেকে। তবে সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন। তেমন কোন শিডিউল বিপর্যয় নেই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়