বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

খালেদা জিয়ার বাসায় উপদেষ্টা আদিলুর রহমান

সংবাদের আলো ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান

বুধবার (০৪ জুন) রাত পৌনে ৯টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় যান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বি এম আব্দুস সাত্তার জানান, উপদেষ্টা আদিলুর রহমান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসেছিলেন। তারা আধা ঘণ্টার মতো ছিলেন। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। উপদেষ্টা কিছু কাগজ নিয়ে এসেছিলেন। সেগুলো দিয়েছেন।

তবে এটা কিসের কাগজ, তা তিনি জানেন না বলে জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়