নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে লিফলেট বিতরণ

সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ মেডিকেল কলেজ বাতিলের প্রতিবাদে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন নওগাঁ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ধলু । রবিবার বিকেলে নওগাঁ পুরাতন বাস স্ট্যান্ড থেকে বড়বাজার, গোস্তহাটির মোড়, মিষ্টিপট্টি, চালবাজার, ডাবপট্টি সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রিজমোড়ে এসে লিফলেট বিতরণের কমর্যক্রম শেষ হয়।
এ সময় জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁ মেডিকেল কলেজ কোন ভাবেই বন্ধ করা যাবে না।সরকারের এই সিদ্ধান্ত কোন ভাবেই নওগাঁ বাসি মানবেনা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।