সংস্কারের রূপরেখা বহু আগেই দিয়েছিল বিএনপি: মির্জা ফখরুল

সংবাদের আলো ডেস্ক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে আবারও গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। ভোট দেয়ার সুযোগ পেলে জনগণ নিজেদের জন্য সঠিক লোককেই নির্বাচিত করবে। এ কারণেই বিএনপি নির্বাচন চায়। বিএনপি সংস্কার চায় বলেই বহু আগে সংস্কারের রূপরেখা দিয়েছিল। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়ে দলটির আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, পলাতক শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে।
বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ সময় বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশে একটি ভয়, ত্রাস ও ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল। শেখ হাসিনা গুম-খুন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। জনগণকে বোকা বানিয়ে গত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।