ক্ষমতায় গেলে অধিকার ভিক্ষা করতে হবে না: শফিকুর

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না। সবাইকে তার অধিকার সম্মানের সঙ্গে দেওয়া হবে।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে ঝালকাঠিতে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় জামায়াতের আমির বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোর্ট-কাছারি, অফিস-আদালতে কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত না হোন। কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবেন, শ্রমিক পাবেন তার ঘামের মজুরি। 
এই জামায়াত নেতা বলেন, একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে উতপ্ত শ্মশানে পরিণত করতে, জ্বলতে থাকবে বাংলাদেশ, হলি খেলা হবে রক্তের। কিন্তু এদেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি।
জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, জামায়াত নেতা মাসুদ সাঈদী। জামায়াতের আমির একই দিন ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা মাঠে সুধি সমাবেশে যোগ দেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।