শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে বাবার বাড়ি বেড়াতে এসে গলায় ফাঁস এক গৃহবধূর আত্মহত্যা

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে বাবার বাড়ি বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২ অক্টোবর) উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আগতেরিল্যা গ্রামের সোনাউল্লার মেয়ে এবং গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের বাসিন্দা সবুজের স্ত্রী।

জানা যায়, সুমাইয়া গত ২ দিন আগে গোপালপুর স্বামীর বাড়ি থেকে ভূঞাপুর বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরে আজ সকালে হঠাৎ করেই বাড়িতে পশ্চিম পাশের রুমে সিলিংয়ের সাথে গলায় ওড়না প্যাঁচ দিয়ে ফাঁস দেয়। পরে চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।

ঘটনার বিষয়ে ভূঞাপুর থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়