বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এসময় র্যালি, আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়।
শনিবার (২১শে নভেম্বর) বেলা ৩টায় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন সহ অতিথিরা।
সেখান থেকে অতিথি ও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্য একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন পিপিডি কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয়।
পিপিডি কনভেনশন সেন্টারে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত।
সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকন ও দপ্তর সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সহকারী কমিশনার ভূমি মোঃ ফরিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা।
অন্যান্য অতিথির মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম আরিফ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফারুক, ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম রুবেল খন্দকার, দেশবরেণ্য ইসলামী বক্তা মাওঃ রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী প্রমুখ। এছাড়াও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে সংযুক্ত থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত বলেন, শাহজাদপুর সাংবাদিক ফোরাম একটি আদর্শ সংগঠন হিসেবে ইতিমধ্যেই পরিচিত পেয়েছে। আমি সবসময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের ইতিবাচক কাজের সাথে থাকবো এবং শাহজাদপুরের উন্নয়নে তাদের সহযোগী আশা করছি।
সবশেষে অতিথিদের সাথে সাংবাদিক ফোরামের সদস্যরা মিলিত হয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কে কর্তন করে আনন্দ উদযাপন করেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।