,

শিরোনাম

শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি ও নগদ অর্থ বিতরণ

শেরপুর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর শহরের রঘুনাথ জিউর মন্দিরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো.হযরত আলী। 

এছাড়া মুঠোফোনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।

এরপর প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো.হযরত আলী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়ি ও নগদ অর্থ দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম ভিপি, শহর বিএনপির সদস্যসচিব আবু জাফর, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এড.আব্দুল মান্নান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.শওকত হোসেন,জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, শেরপুর জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি গৌতম সাহা, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র ঘোষ।

এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী প্রায় তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়