প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টুর উদ্যোগে সলঙ্গায় বনভোজন অনুষ্ঠিত
মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মন্টুর নিজ উদ্যোগে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য (মেম্বার), সচিব, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে আজ সোমবার দুপুরে পরিষদ ভবনে এক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও গ্রাম পুলিশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা। বনভোজনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ও মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।
প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু জানান,এ ধরনের আয়োজন ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সম্মিলিতভাবে জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখার উদ্দেশ্যে এই আয়োজন করেছি। প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মন্টুর এ উদ্যোগকে অংশগ্রহণকারীরা আন্তরিকতা ও সৌহার্দ্য বৃদ্ধির একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।