শেরপুরে পৈত্রিক সম্পত্তি অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার বলাইচর ইউনিয়নের চক শাহাব্দী গ্রামের ভুক্তভোগী ফার্নিচার ব্যবসায়ী মো: মোসাফির রহমান মুসা তার পৈতৃক সম্পত্তি অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী মুসার চক সাবদি গ্রামের বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার পৈত্রিক ১৬ শতক জমি আমার চাচাতো ভাইয়েরা জমির চারপাশে বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছি। একই সাথে তারা আমার পৈত্রিক দলিলটি ভুয়া বলে আদালতে মিথ্যে মামলা করেছেন। আদালতে মামলা প্রক্রিয়াধীন থাকা অবস্থায় পুলিশি সহযোগিতায় তারা সম্প্রতি বাঁশ দিয়ে বেড়া দিয়ে আমার যাতায়াতের রাস্তা আটকে দিয়ে জমি দখল নিয়েছে।
এ বিষয়ে আমি পুলিশ সুপার সহ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শরণাপন্ন হলেও কোন সূরা পাচ্ছি না। তাই আমি আমার মা মামনোয়ারা বেগম, বাবা মো. আলম উদ্দিন, স্ত্রীসহ দুই সন্তান এবং বোন সুমাইয়া আক্তার ও বুলবুলি বেগমসহ আটজন সদস্য নিয়ে আমি আতঙ্কে বসবাস করছি। তারা হুমকি দিচ্ছে শুধু জমি দখলই নয়, প্রয়োজনে আমাদেরকে হত্যা করবে।
এমতাবস্থায় আমি এই ঘটনার প্রতিবাদ এবং সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।