,

শিরোনাম

একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ

সংবাদের আলো ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে।

সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হচ্ছে।

একাদশ শ্রেণির ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) ভিজিট করে হোম পেজে থাকা ‘Result’ বাটনে ক্লিক করুন। এরপর নির্ধারিত ঘরে রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে টাইপ করুন। পরবর্তীতে স্ক্রিনে দেখা দেওয়া সিকিউরিটি/ভেরিফিকেশন কোডটি ঠিকঠাক লিখে ‘View Result’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে মনোনীত কলেজের নাম ও বিষয় দেখা যাবে।

ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর (শনিবার) রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করা যাবে। কোনো শিক্ষার্থী এ সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হবে।

এছাড়া পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। আর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

গত ১ অক্টোবর দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শেষ হয় । এর আগে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় ধাপের আবেদন, ফল প্রকাশ, নির্বাচন নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রমের সময়সূচি জানানো হয়েছিল। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়