,

শিরোনাম

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনের  সাড়ে ৩ লক্ষ টাকা অর্থদন্ড  

আখতার হোসেন খান,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর এলাকায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ জনকে সাড়ে ৩ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর)  দিবাগত  রাতে অর্জুনা ইউনিয়নের বলরামপুর এলাকায়  অভিযান পরিচালনা করে বলগেটে ড্রেজার স্থাপন করে অবৈধ ও অননুমোদিতভাবে বালু উত্তোলনের দায়ে শরীফ, সেলিম, শামীম ও লিমন এই চার ব্যক্তিকে প্রত্যেককে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে দুই লক্ষ টাকা  অর্থদণ্ড, অনাদায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

এছাড়া, বলগেটে ড্রেজার স্থাপন করে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে বালু ব্যবসা শুরু করার উদ্যোগ গ্রহণের দায়ে মঞ্জুর নামের অপর এক ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ৫ জনকে সর্বমোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান। 

 অভিযানকালে ভূঞাপুর থানার উপপরিদর্শক জনাব মোঃ রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন এবং তিনি প্রসিকিউশন দাখিল করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো মাহবুব হাসান বলেন, জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়