,

শিরোনাম

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, নিহত বেড়ে ৭৭

সংবাদের আলো ডেস্ক: ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো আরও ৮ জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু। 

ফিলিপাইন কোস্ট গার্ড (পিজিজি) বুধবার (১৬ সেপ্টেম্বর) জানায়, এমভি জুন অ্যাস্টার নামের জাহাজটিতে ১২৮ জন ছিলেন। শুরুতে যাত্রী তালিকায় ১৩২ জনের নাম থাকলেও পরে যাচাই করে দেখা যায়, তাদের মধ্যে চারজন জাহাজে ওঠেননি।

পিজিজির মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব বলেন, ৪৩ জন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।

পিজিজি আরও জানায়, জাহাজের টিকিট ও যাত্রী তালিকায় থাকা প্রত্যেক ব্যক্তির তথ্য যাচাই ও মিলিয়ে দেখার কাজ এখনও চলছে।

এমভি জুন অ্যাস্টার গত বুধবার (৯ সেপ্টেম্বর) ম্যানিলা থেকে যাত্রা শুরু করে। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের কাছে সমুদ্রসীমায় জাহাজটিতে আগুন লাগে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়