,

শিরোনাম

ভূঞাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালী ও আলোচনা সভা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য  র্যালীটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ তোরাফ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোখলেসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতার ভানু ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং  স্কুল কলেজের শিক্ষার্থী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়