সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

সংবাদের আলো ডেস্ক: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৮৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৬৬ শিশু।

রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬২০ শিশু। এর মধ্যে হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৯ হাজার ১২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬০ হাজার ৮৪ শিশু বাড়ি ফিরেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়