শ্রীবরদী সীমান্তে ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ
মো. শাকিল আহমেদ, শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকসহ বিপুল পরিমাণ চোরাই ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার কর্ণজোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ভারতীয় প্রসাধনী পাচারের খবর পেয়ে বিজিবির সদস্যরা কর্ণজোড়া এলাকায় অভিযান চালান। এ সময় ব্যাটারিচালিত একটি ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
জব্দ করা পণ্য ও ইজিবাইক আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।