সিরাজগঞ্জে শুরু হয়েছে মাস ব্যাপি লোকজ সংস্কৃতিক উৎসব ও গ্রামীন পন্য প্রদর্শনী
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে শুরু হয়েছে মাস ব্যাপি লোকজ সংস্কৃতিক উৎসব ও গ্রামীন পন্য প্রদর্শনী। গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতনের আয়োজনে এবং নিছা ইভেন্ট ম্যানেজ মেন্টের ব্যবসথাপনায় সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তির সোপান এবং বিজয় সৌধ মাঠে মাসব্যাপি এই উৎসবের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ।
নাট্য নিকেতনের সভাপতি সাংবাদিক দিলীপ কুমার গৌরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসান,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরাব মুরাদ,সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল জোয়াদ্দার, নিছা ইভেন্ট ম্যানেজমেন্ট এর পরিচালক রফিকুল ইসলাম,নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক হোসেন আলী ছোট্ট, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শাম্মি আহমেদ আজমির।
লোকজ সাংস্কৃতিক উৎসবে সিরাজগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা করবেন। এছাড়া বসানো হয়েছে গ্রামীন পণ্য প্রদর্শনীর ৫০ টি স্টল। এছাড়া রয়েছে শিশুদের বিভিন্ন খেলনাসহ পণ্য ও খাবারের দোকান ১ জুন থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হবে ৩০ জুন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।