সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আন্দোলন শুরু করতে ভারতে ফিরছেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা!

সংবাদের আলো ডেস্ক: ভারতের আলোচিত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ঘোষণা দিয়েছেন, তিনি আগামী ৬ জুন দেশে ফিরে এনইইটি (NEET) প্রশ্নফাঁস কেলেঙ্কারির জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করবেন।

সোমবার (১ জুন) সিজেপি’র ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় দীপকে বলেন, ‘সময় এসেছে আমাদের সবাইকে একত্রিত হওয়ার। ভারতের সংবিধানের পথ অনুসরণ করে শান্তিপূর্ণভাবে আমাদের কণ্ঠ তুলে ধরতে হবে এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করতে হবে। আমরা যদি সবাই একসঙ্গে আওয়াজ তুলি, তাহলে তারা অবশ্যই আমাদের কথা শুনতে বাধ্য হবে।’

তিনি আরও বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী ৬ জুন, শনিবার সকালে আমি দিল্লিতে পৌঁছাব। আপনারা সবাই বিমানবন্দরে আমার সঙ্গে যোগ দিন। সেখান থেকে আমরা একসঙ্গে পার্লামেন্ট স্ট্রিট থানায় যাব এবং জন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চাইব।

দিল্লি হাইকোর্ট সম্প্রতি সিজেপি’র এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট অবিলম্বে আনব্লক করার নির্দেশ দিতে অস্বীকৃতি জানানোর কয়েকদিন পরই এ ঘোষণা এলো। 

ভিডিও বার্তায় অভিজিৎ দীপকে আরও বলেন, ‘গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে আওয়াজ তুলছি এবং দাবি জানাচ্ছি যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে– এনইইটি প্রশ্নফাঁসের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের জন্য এবং লাখো শিক্ষার্থীর পরিশ্রম নষ্ট হয়ে যাওয়ার কারণে।’

তিনি বলেন, ‘আমাদের আবেদনে ৮ লাখ শিক্ষার্থী স্বাক্ষর করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি মানুষ এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্থানে এ ইস্যুতে বিক্ষোভও হচ্ছে। তবুও তারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়