সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ২

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি পৌর মুকুন্দগাঁতী পশ্চিম পাড়া এলাকা থেকে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলার পুঠিয়াবাড়ী ও গাইবান্ধা জেলার আসমতপুর থেকে মোটরসাইকেল উদ্ধারসহ দুই যুবককে আটক করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার বিকালে বেলকুচি থানায় প্রেস বিফিং করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফর।

প্রেস বিফিং সূত্রে জানা যায়, গত ১৯ মে রাতে বেলকুচি পৌর মুকুন্দগাঁতী পশ্চিম পাড়া এলাকা থেকে FZ -V2 গাড়ি হারিয়ে যায়। ঘটনাস্থলের আশে পাশে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় এক ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছে। পরে মোটরসাইকেরের মালিক শাহাদৎ হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে এএসআই নয়ন কুমার ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার পুঠিয়াবাড়ী এলাকার মফিজুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (২৭) ও গাইবান্ধা জেলার আসমতপুর এলাকার এলাকার আলমগীর হোসেনের ছেলে আতোয়ার (৩৫)কে আটক করা হয়। সেই সঙ্গে চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমান জাফর বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়