,

শিরোনাম

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রিজভী

সংবাদের আলো ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী বলেছেন, গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা।

মঙ্গলবার (১৮ আগস্ট) মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, জাতীয়তাবাদ থাকবে, ততদিন দেশনেত্রী খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ তিনি বলেন, খালেদা জিয়া শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়।

তিনি বলেন, ১৯৭১ সালে নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তাকে উপেক্ষা করে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। একইভাবে দেশনেত্রী খালেদা জিয়াও দুই দফায় তিন দশকেরও বেশি সময় রাজপথে আপসহীন সংগ্রাম করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি। সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি এবং বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়