রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিলেটে পিকআপ-ট্রাক সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিকের মৃত্যু

সংবাদের আলো ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় পিক আপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা সবাই পিক আপের যাত্রী ছিলেন। রবিবার (৩ মে) সকাল ৬ টার দিকে দক্ষিণ সুরমার তেলি বাজার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান।

নিহত ৮ জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির বলেন, “রবিবার সকালে সিলেট থেকে পিক আপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে তেলিবাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাঠালবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের পিক আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর চারজন মারা যান। এছাড়া এ দুর্ঘটনায় আহত কয়েকজনের অবস্থা গুরুতর, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনার পর থেকে পিকআপ ও ট্রাকের চালক দুজনেই পলাতক রয়েছে। তবে ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়