কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং আঞ্চলিক শ্রম দপ্তর, রংপুরের সহযোগিতায় কুড়িগ্রাম বিজয় স্তম্ভ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদার সভাপতিত্বে আয়োজিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান এবং জেলা ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আয়নাল হকসহ বিভিন্ন শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে বিজয় স্তম্ভ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।