উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ
মোঃ আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক উপজেলার পূর্ব সাতবাড়িয়া গ্রামের মরহুম সাকোয়াত হোসেনের ছেলে আব্দুস সালাম (৪৮) অসুস্থ অবস্থায় মৃত্যু বরণ করেছেন, (ইন্নালিল্লাহে—– রাজিউন)। গতকাল শুক্রবার রাতে উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাযা শেষ করে নিজ গ্রামের সামাজিক কবরস্থানে দাফন কাজ সম্পুর্ণ করা হয়েছে। মৃত্যুকালে আব্দুস সালাম, ১ছেলে,১মেয়ে,স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সালামের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন উল্লাপাড়া সলঙ্গা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য বিশিষ্ঠ শিক্ষানুরাগী জনাব এম আকবর আলী এবং মিসেস মোমেনা আলী।
মরহুমের নামাজে জানাযায় উল্লাপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীসহ অসংখ্য মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল সরকার তার রাজনৈতিক সহযোদ্ধা আব্দুস সালাম এর জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ পাক যেন তাঁকে জান্নাত নসিব করেন। আব্দুস সালামের অকাল মৃত্যুতে অত্র এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।