শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানে আংশিকভাবে চালু হয়েছে ৬টি বিমানবন্দর

সংবাদের আলো ডেস্ক: ইরানের পূর্বাঞ্চলের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর দেশটির ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ইরানিয়ান এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

নতুন করে চালু হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর, মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদান শহরের আন্তর্জাতিক বিমানবন্দর।

অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরগুলোতে কার্যক্রম পুনরায় শুরু করা হচ্ছে। ইতোমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো। এছাড়াও যাত্রীসেবা স্বাভাবিক রাখতে এবং ফ্লাইট পরিচালনা দ্রুত শুরু করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়