রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হিলিতে নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার

সংবাদের আলো ডেস্ক: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বৈশাখী মেলা দেখতে নিয়ে যাওয়ার পথে নিজের মেজ মেয়েকে (১৩) ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে নুরুল হুদা (৪৪) নামে এক পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।” বুধবার (১৫ এপ্রিল) বিকেলে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্র ও পুলিশ জানায়, পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) আসামি নুরুল হুদা তার দুই মেয়েকে সাইকেলে চড়িয়ে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার মির্জাপুরে মেলা দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে খট্টামাধবপাড়া ইউনিয়নের উত্তর খট্টা (আদিবাসী পাড়া) এলাকায় পৌঁছে তিনি ছোট মেয়েকে সাইকেলসহ রাস্তার পাশে রেখে মেজ মেয়েকে জোরপূর্বক একটি ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে যান। সেখানে তিনি কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালালে ক্ষেতে কাজ করা শ্রমিকরা বিষয়টি টের পেয়ে যান। পরে স্থানীয়রা এসে ওই ব্যক্তিকে চড়-থাপ্পড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয়।

গ্রেপ্তারকৃত নুরুল হুদা হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী কিশোরীর মা বিষয়টি জানতে পেরে ১৫ এপ্রিল বাদী হয়ে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২১)। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা নুরুল হুদাকে গ্রেপ্তার করে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পহেলা বৈশাখের দিনে নিজের মেয়েকে লাঞ্ছিত ও ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামির স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। আমরা ১৫ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়