সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

১৭ এপ্রিল থেকে এবারের হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: আগামী ১৭ এপ্রিল রাত থেকে এবারের হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। রোববার (১২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

ধর্মমন্ত্রী বলেন, হজ ফ্লাইটকে নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। হাজীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত কীভাবে করতে হবে সে বিষয়েও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এবারের হজ ফ্লাইট প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ফ্লাইট স্বাভাবিক রাখার পাশাপাশি, সৌদি আরবে অবস্থানসহ সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু করতেও নির্দেশ দিয়েছেন

প্রসঙ্গত, ২০২৬ সালে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি। বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন ও সরকারিভাবে ৪ হাজার ২৬০ জন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়