বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‌‘হিজবুল্লাহর ওপর যেখানে প্রয়োজন সেখানেই হামলা চালানো হবে’

সংবাদের আলো ডেস্ক: লেবাননে গতকাল ব্যাপক হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যার পর দেশটিতে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তিনি বলেন, হিজবুল্লাহর ওপর যেখানে প্রয়োজন সেখানেই হামলা চালাবেন তারা।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে নেতানিয়াহু লিখেছেন, “আমরা হিজুবুল্লাহর ওপর শক্তি, নির্ভুলতা এবং দৃঢ় প্রতিজ্ঞতা নিয়ে হামলা চালিয়ে যাচ্ছি।”

“আমাদের বার্তা পরিষ্কার, যারা ইসরায়েলের বেসামরিকদের বিরুদ্ধে কাজ করবে। আমরা তাদের ওপর হামলা চালাব। হিজবুল্লাহরও পর যেখানে প্রয়োজন সেখানেই হামলা চালাব। যতক্ষণ না পর্যন্ত আমাদের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা পূর্ণ প্রতিষ্ঠা না হচ্ছে ততক্ষণ হামলা অব্যাহত থাকবে।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়