শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন-অফলাইনের সিদ্ধান্ত বৃহস্পতিবার মন্ত্রিসভায়: শিক্ষামন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন না অফলাইনে চলবে—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, ‘এ বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা চলছে। আগামী দুই-এক দিনের মধ্যে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে। এরপর মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও জানান, আজ ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান ও বিএনসিসির সঙ্গে বৈঠক হয়েছে। জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন দেশ যেসব পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশও সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে প্রায় ৪০ দিনের ছুটির পর গত ২৯ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটে পড়েছে বাংলাদেশসহ অনেক দেশ। এ পরিস্থিতিতে জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর বিষয়টি সামনে এসেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।