মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবিতে মানববন্ধন

সংবাদের আলো ডেস্ক: ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণা করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন গির্জা ও খ্রিষ্টান সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইস্টার সানডে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলেও বাংলাদেশে এ দিনটি ছুটির আওতায় না থাকায় খ্রিষ্টানদের জন্য যথাযথভাবে ধর্মীয় আচার পালনে বাস্তবিক সীমাবদ্ধতা তৈরি হয়।

সংগঠনের সভাপতি নির্মল রোজারিওর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, ঢাকা আর্চবিশপ হাউজের পরিচালক ফাদার আলবার্ট টি. রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমা, অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরাসহ প্রমুখ।

মানববন্ধনে হেমন্ত আই কোড়াইয়া বলেন, এটি নতুন কোনো দাবি নয়, দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে উত্থাপিত একটি বিষয়। আমরা আশা করি, সরকার বিষয়টিকে নীতিগত ও প্রশাসনিক– উভয় দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছবে।

মানববন্ধন থেকে জানানো হয়, সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত অনুরোধপত্র জমা দেওয়া হয়েছে, যেখানে একই দাবিগুলো তুলে ধরা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়