সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন দেখলেন জাইমা রহমান

সংবাদের আলো ডেস্ক: ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

সোমবার (৩০ মার্চ) বিকাল তিনটায় সংসদ অধিবেশন শুরু হলে জাইমা রহমান ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করে প্রথম সারিতে বসেন।

অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব চলাকালে ব্যারিস্টার জাইমা রহমানকে ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ পর্যবেক্ষণ করার পাশাপাশি ল্যাপটপে কাজ করতেও দেখা যায়। গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হলে সেদিনও মা জোবাইদা রহমানের সাথে জাইমা রহমানও ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়