মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার

সংবাদের আলো ডেস্ক: ট্রাফিক ব্যবস্থাপনার ব্যাপক উন্নয়ন এবং কারো কর্মঘণ্টা যেন নষ্ট না হয়, সেজন্য ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এপ্রিলের শেষ নাগাদ স্বল্পমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে যানজট খানিকটা নিরসন হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় এ বিষয়ে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলেও এ সময় তিনি উল্লেখ করেন।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, ঢাকা শহর সচল করতে ট্রাফিক সমস্যা সমাধানে কিছু বিষয় নির্ধারণ করে আলোচনা হয়েছে। আগামী ১ মাসের মধ্যে সমন্বয় করে যানজট নিয়ন্ত্রনে উদ্যোগ নেয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়