সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হামলার পর ‘ফোর্স ম্যাজর’ ঘোষণা বাহরাইনের বাপকো এনার্জিসের

সংবাদের আলো ডেস্ক: বাহরাইনের প্রধান তেল শোধনাগার বাপকো এনার্জিসে হামলা হয়েছে। হামলার পর ‘ফোর্স ম্যাজর’ ঘোষণা করা হয়।

ফোর্স মেজর এমন একটি ধারা, যেখানে নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনার কারণে সরবরাহের বাধ্যবাধকতা পূরণ না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী নয়।

সোমবার (৯ মার্চ) প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। বাপকো এনার্জিস দেশটির প্রধান তেল শোধনাগার। তেল শোধনাগারের দিক থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাওয়ার পর এই ঘোষণা আসে।

প্রত্যক্ষদর্শী জানান, সরকারের পক্ষ থেকে সিত্রা এলাকায় ইরানের ড্রোন হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির কথা জানানোর পর পরই ওই স্থাপনার চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়