সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনা-১ আসনের জনগণের চিন্তা চেতনাকে সম্পদে পরিণত করব- ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা মার্কার বিজয় সুনিশ্চিতে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন  নেত্রকোনা-১ আসনে জেএসডির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন। বুধবার দুর্গাপুর  উপজেলার বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের মাঝে তারা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।

এ সময় তিনি ভোটারদের কথা শুনেন ও তাঁদের কাছে তিনি তুলে ধরেন ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও। ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন বলেন, আমি জয়ী হলে নেত্রকোণা- ১ আসনের ভূমি ব্যবস্থাকে সবার আগে অনলাইন করব। এ আসনের জনগণের চিন্তা চেতনাকে সম্পদে পরিণত করব। সকলকে সাথে নিয়ে প্রতিটি গ্রামকে রপ্তানি মূলক কৃষি শিল্পে পরিনত করবো।

টেকনিক্যাল ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করে জনগণকে শক্তিতে রূপান্তরিত করে বিশ্বের বাজারে রাষ্ট্রীয়ভাবে শ্রমবাজার দখল করে বিদেশি অর্থনৈতিক জোন হিসেবে এ অঞ্চলকে তৈরি করা সম্ভব যা আমি করবো।  পর্যটন শিল্প, শিক্ষা ব্যবস্থা, কৃষি , স্বাস্থ্য সেবা সহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করব। আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়