বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলে উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জেলা সদরের জনসেবা চত্বরের সামনে ৩১ বার তাপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক শরীফা হক শ্রদ্ধাঞ্জলি নিবেদর করেন।

এরপর পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামসুনাহার স্বপা ও টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

অন্যদিকে, টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতিস্তম্ভে একে একে জেলা বিএনপি, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি, টাঙ্গাইল নারী কল্যাণ উদ্যাক্তা ফোরাম সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কিতিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়েও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া করা হয়।

এদিন সকাল ৯ টায় শহীদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীর চর্চ্চা প্রদর্শন ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এ সময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু কর্মসূচিগুলোতে অংশ নেন। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়