বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সলঙ্গা থানা যুবদলের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

মোঃ আখতার হোসেন হিরন, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বাঙ্গালী জাতির গৌরবের দিন মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে সলঙ্গা ডিগ্রী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযোদ্ধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ কার্যক্রমের শুরু করেন সলঙ্গা থানা পুলিশ প্রশাসন।

এরপর সলঙ্গা থানা বিএনপি,সলঙ্গা থানা যুবদল,সলঙ্গা ডিগ্রী কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন সহ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেছে। 

এসময় যুবদলের আয়োজনে সলঙ্গা থানা মাঠ থেকে শুরু হওয়া বিজয় মিছিলে উপস্থিত ছিলেন থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন,সদস্য সচিব শাহিন রেজা,যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন, সোহেল রানা,জাহাঙ্গীর আলম,রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক পদপ্রার্থী আব্দুল মালেক,ধুবিল ইউনিয়ন যুবদলের আহবায়ক পদপ্রার্থী নুরুল ইসলাম খোকন,সদস্য সচিব পদপ্রার্থী সুলতান মাহমুদসহ ছয়টি ইউনিয়ন যুবদলের অসংখ্য দলীয় নেতাকর্মী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়