চৌহালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী এনায়েতপুর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এনায়েতপুর বিশ্ব শান্তি মঞ্জিল পাক দরবার শরীফে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই রবিউল আউয়াল) সকালে বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে দরবার শরীফ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউসুফ ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান এস,এম হায়দার বলেন মহানবী হযরত মুহাম্মদ (সা) অনুপম জীবনাদর্শ, সার্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের এই দ্বন্দ্ব সংঘাত ময় বিশ্বের শান্তি ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে।
বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা)এর জন্ম ও পবিত্র স্মৃতি বিজড়িত ঈদের মিলাদুন্নবী (সা) সারা বিশ্বে মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র মহিমান্বিত একটি দিন উল্লেখ করে, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর পরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন , হযরত মুহাম্মদ ( সা,) সুমহান জীবনাদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের ইহককালীন ও পরকালীন জীবনের সার্বিক কল্যাণ ও মুক্তি সুনিশ্চিত হোক এই কামনা করি।
এনায়েতপুর দরবার শরীফের পেশ ইমাম মাওলানা আবদুল আউয়াল মোনাজাত পরিচালনা করেন,। স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার অনুসরণই মানবতার মুক্তির পথ। ইসলাম শান্তি ও ভ্রাতৃত্বের ধর্ম—এটি সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।