বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আলমগীর কবির,আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ণিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এই আয়োজনের ব্যবস্থা করে।

বর্ণিল আনন্দ শোভাযাত্রা নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলফাডাঙ্গা পৌর এলাকার ব্রিজ থেকে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ব্যান্ড পার্টির তালে তালে নেতাকর্মীরা পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে সমবেত হন। এ সময় তাঁদের হাতে ছিল দলের ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতিকৃতি। র‍্যালি চলাকালে ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

আনন্দ শোভাযাত্রা শেষে বাজার চৌরাস্তায় এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বোয়ালমারী  সরকারী কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন  মিয়া ঝুনু, তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তারুণ্যের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষে হয়।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকন এবং বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের প্রতিদ্বন্দ্বী সাবেক ভিপি প্রার্থী ও আলফাডাঙ্গা উপজেলা জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি কাজী সাজেদুল হক লিটন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংস্কৃতিক সম্পাদক আলামিন হোসেন প্রধান বক্তা এবং সৌদি আরব শাখা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন।

এ ছাড়াও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক  কামরুজ্জামান দাউদ, ,পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী জসীমউদ্দিন কাকুল, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন লস্কর, যুগ্ম আহ্বায়ক ইমরুল হোসেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক  ইমরুল হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম মাহমুদুল হাসান ইয়াদ, পৌর শ্রমিক দলের সভাপতি কায়েম শিকদার, যুবদল নেতা রমজান হোসেন, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ারেসুর রহমান, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজীম আহমেদ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় হাজারো  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সেখানে অতিথিরা একসঙ্গে কেক কেটে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় দলের নেতা-কর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়