ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু’র শারীরিক সুস্থতা কামনায় আলফাডাঙ্গায় দোয়া ও মিলাদ মাহফিল
আলমগীর কবির, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু হৃদরোগজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা এমআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার সংবাদে দ্রুত সুস্থতা কামনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) আসরের নামাজের পর আলফাডাঙ্গা থানা জামে মসজিদে আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং অসুস্থ নেতার আরোগ্য কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ প্রার্থনা করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুর রহমান ফরিদপুরী।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আবু সালেহ মুসা, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরব আলী, আলফাডাঙ্গা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফ, সদস্য সচিব আল আমিন শেখ, যুগ্ম আহ্বায়ক তমাল ফয়সাল এবং আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজিমসহ আরও অনেকে।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, সৈয়দ আদনান হোসেন অনু একজন পরীক্ষিত ও ত্যাগী ছাত্রনেতা। তার অসুস্থতায় দলীয় নেতাকর্মীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে। তারা তার দ্রুত সুস্থ হয়ে আবারও নেতৃত্বে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন।
শেষে তার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।