রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

সংবাদের আলো ডেস্ক: আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘সরকার বদ্ধপরিকর আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন আয়োজন করতে। কোনো ষড়যন্ত্র নির্বাচন পেছাতে সক্ষম হবে না।’

এদিকে এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপও ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এ রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়