রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার সঙ্গে রোববার সাক্ষাৎ করবেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

দলীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। 

শনিবার (২৩ আগস্ট) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশন আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সেখানে শিক্ষক, সাংবাদিকসহ পেশাজীবীরা অংশ নেবেন।

আগামীকাল রোববার সকালে ব্যবসায়ীদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন ইসহাক দার। পরে সকাল ১০টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সেখানে ব্যবসা-বাণিজ্যসহ ৬/৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা। বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাক দার। এই বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়