মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন গ্রেপ্তার
সংবাদের আলো ডেস্ক: বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।