বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাবনায় ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার গজমতিকুন্ড ও মালঞ্চি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে মোট ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বুধবার (১৩ আগস্ট) সকালে কলেজ গেট এলাকায় এক কাঁচাবাজার ব্যবসায়ীকে ভাউচার ছাড়া অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির জন্য ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ইউনিসান ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে, ফাতেমা ফুড অ্যান্ড বেভারেজকে মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার, অনুমোদন ছাড়া ভিটামিন সি যুক্ত সিভিট উৎপাদন, কেমিস্ট ছাড়াই নোংরা পরিবেশে পণ্য তৈরির জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, গজমতিকুন্ড মালঞ্চির মোহ ইউনানিকে মেয়াদ ও উৎপাদন স্পষ্ট না থাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়