মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঠাকুরগাঁওয়ে মাদকসহ সেনাবাহিনীর হাতে জুলাই যোদ্ধা আটক

সংবাদের আলো ডেস্ক: ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেন্সিডিলসহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত জুলাই যোদ্ধাকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার রাত সাড়ে ১১টায় তাকে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে সেনাদস্যরা।

এর আগে রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেষপুর শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়। আটক সেলিম রেজা ওই গ্রামের খোরশেদ আলীর ছেলে এবং গণঅভুত্থানের গেজেটে তালিকাভুক্ত জুলাই যোদ্ধা।

ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা শিবগঞ্জে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় মাদকসহ সেলিম রেজাকে আটক করে সেনাসদস্যরা।

স্থানীয়দের বরাতে সেনাবাহিনী জানিয়েছে, জুলাই যোদ্ধার প্রভাব খাটিয়ে মাদকের রমরমা ব্যবসা করে আসছিল সেলিম। স্থানীয়দের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে সফল হয়েছেন তারা। এ ধরনের অভিযান জেলায় চলমান থাকবে বলে জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়