মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ধোপাচালা এলাকায় বুধবার বিকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা(৫৫ বৃদ্ধার মৃত্যু হয়েছে ।তবে তাতক্ষনিক নিহতের পরিচয় পাওয়া যায়নি ।খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপতালের মর্গে পাঠিয়েছে জয়দেবপুর রেলওয়ে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় বুধবার বিকাল ৬ টার দিকে ওই ব্যক্তি রেললাইনের পাশে হাটাহাটি করছিলেন ।এসময় ঢাকা গামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয় ।তবে নিহতের সাথে কোন কাগজপত্র না থাকায় এখনো পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

নিহতের পড়নে ছিলো খয়েরি কালো টিসার্ট ও সাদা চেক লুঙ্গি ।পরে রেলওয়ে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় জয়দেবপুর রেলওয়ে পুলিশ । মৌচাক রেলস্টেশন মাষ্টার জুয়েল আহমেদ জানান ধোপাচালা এলাকায় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন ।

তবে তার পরিচয় জানা যায়নি ।লাশ উদ্ধার করে নিয়ে গেছে জিআরপি পুলিশ

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়