শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা  আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে যামিনী কান্ত রায় (৫২) নামে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ী গ্রামে এ দুঘর্টনা ঘটে। মৃত যামিনী একই উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদল মৃত হেদল চন্দ্রের ছেলে।

এ ঘটনায় তিনজন কাঠ মিস্ত্রী আহত হয়েছেন। আহতরা হলেন—জ্বগদিশ (৪৮), রাশেদ (২০) ও সুজন (২৬)পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত যামিনী কান্ত কাঠ মিস্ত্রীর কাজ করতে পাশের ইউনিয়নের ভেলাবাড়ী গ্রামের মহর উদ্দিনের বাড়িতে ঘর মেরামতের জন্য কাজ করছিলেন। তখন ঘরের বেড়া সরানোর সময় বিদ্যুতের মিটারের তারে লেগে যায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে মারা যায়।। এদিকে তাকে বাঁচাতে অপর তিনজন কাঠ মিস্ত্রী আহত হয়। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলী আকবর কাঠমিস্ত্রির মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানে হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়