বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিমান বিধ্বস্তের ঘটনায় পোড়া শরীর নিয়ে বের হচ্ছে অনেকে

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া অনেকে হতাহত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকে। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।

ফেসবুকে মারজুকুল ইসলাম সাকিব নামে একজন লিখেছেন, ‘ছোট বাচ্চাগুলো আগুনে পোড়া শরীর নিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে।’

কয়েকটি ভিডিও শেয়ার করে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজে হোস্টেল বিল্ডিংয়ের ওপর বিস্ফোরণ। আমার ছোট বোন ওর কলেজ থেকে মাত্র পাঠালো। ধারণা করা হচ্ছে ট্রেনিং বিমান ক্র্যাশ হয়েছে। বিকট শব্দ হয়েছে। বাংলাদেশ আর্মি ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলা করার জন্য চেষ্টা চালাচ্ছে।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়