বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভাষাসৈনিক আব্দুল হামিদ সরকারের মৃত্যুবার্ষিকী আজ

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ সাংবাদিক, ভাষাসৈনিক ও শিক্ষক মরহুম আব্দুল হামিদ সরকারের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৫ জুলাই)। তিনি দৈনিক সমকালের চাটমোহর (পাবনা) প্রতিনিধি শামীম হাসান মিলনের পিতা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি দোয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত, মরহুম আব্দুল হামিদ সরকার ১৯৯৯ সালের ১৫ জুলাই লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে চাটমোহর পৌর সদরের মধ্যশালিখা মহল্লায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়