বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গা উপজেলায় এসএসসিতে পাসের হার ৫১.৩৪ শতাংশ

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় আলফাডাঙ্গা উপজেলায় এসএসসিতে পাসের হার মাত্র ৫১.৩৪ শতাংশ।

এসএসসিতে উপজেলার মোট ১৭টি বিদ্যালয়ের ১ হাজার ১৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৫৯৩ জন। অকৃতকার্য হয়েছে ৫৬২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। ফলাফলে বরাবরের মতো উপজেলায় সেরা হয়েছে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়।

এ বিদ্যালয় থেকে সাধারণ বিভাগে ৯৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৮ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন শিক্ষার্থী। অন্যদিকে বিদ্যালয়টি থেকে কারিগরিতে ৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৭৪ জনই পাস করেছে। এর মধ্যে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

উপজেলায় এবছর সবচেয়ে ফলাফল খারাপ করেছে জাটিগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৪২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ৩২ জন ফেল করেছে। পাস করেছে মাত্র ১০ জন শিক্ষার্থী। অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে এ উপজেলায় দাখিল পরীক্ষায় ৭টি মাদ্রাসার ২২৯ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৮৪ জন। অকৃতকার্য হয়েছে ৬৩ জন। এতে পাশের হার ৬৩.০০ শতাংশ।

তবে মাদ্রাসা বোর্ডের অধীনে এ উপজেলায় কেউ জিপিএ-৫ পায়নি। এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, গতবছরের চেয়েও এবার ফলাফল আরও বেশি খারাপ হয়েছে। যেটা আমরা প্রত্যাশা করিনি।

তবে আগামীতে যাতে ফলাফল ভালো হয় তার জন্য আমরা স্কুলে স্কুলে মনিটরিং জোরদার করা হবে। আলফাডাঙ্গা উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোক) পরীক্ষা ২০২৫ এর পাশের হার নিম্নরুপ.. এসএসসিঃ ৪৮.২৩% দাখিলঃ ৭২.৪৯% এসএসসি (ভোক): ৮৭.০৮% শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের কার্যকর ভূমিকা পালনে ঐকান্তিকতার গুরুত্বারোপ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়