বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার

সংবাদের আলো ডেস্ক: সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার (২২ জুন) দিবাগত মধ্যরাতে ঢাকা জেলার নবাবগঞ্জ থেকে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ গ্রেফতার করতে গেলে স্থানীয়রা তাকে নির্দোষ দাবী করেন। সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে জুলাই্ আন্দোলনের কয়েকটি হত্যা মামলা রয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।

এদিকে, রোববার রাতে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মনিপুরীপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও আন্দোলনের সময়কার একটি হত্যা মামলা রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়